প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৯:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৯:৫৪ এ.এম
খুলনায় JUAAK এর মতবিনিময় ও জাবিয়ান আড্ডা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক প্রবাসী কৃতি শিক্ষার্থী, জাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনা (JUAAK) এর নবাগত জাবিয়ান ও পদোন্নতিপ্রাপ্ত জাবিয়ানদের উপস্থিতিতে মতবিনিময় ও জাবিয়ান আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে খুলনার একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে JUAAK খুলনা এর কৃতি শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক বলেন, অনুষ্ঠানে পারভেজ মল্লিক বলেন, দীর্ঘ্য ১৫ বছর পর খুলনায় আমার পদার্পন। কিন্তু খুলনায় আমার আসা এতদিন অসম্পূর্ণ ছিল, কারণ আমার প্রাণের ক্যাম্পাসের সহপাঠী, ভাই-বোন ও বন্ধুদের সঙ্গে আমি দেখা করতে পারিনি। আজকে আমার সেই ইচ্ছা পূর্ণতা পেল। তিনি বলেন, যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত আমার অনেক পুরনো একটি ইচ্ছা খুলনা ৪ আসনে ধানের শীষের প্রতীক নিয়ে মানুষের সেবা করা। আমার ইউনিভার্সিটি যারা ভাই বোন আছেন আমাদের ইজম সম্পর্কে বাইরে কিছু বলা লাগে না। আমার ইচ্ছার কথা তো আপনারা জেনেছেন, তাই আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। আপনারা যদি আমার এলাকার ভোটার নাও হোন, তারপরেও আপনাদের গুরুত্ব আমি বুঝি। আপনাদের একজনের কথাতে আমার এক এক হাজার করে ভোট বাড়তে পারে। আপনারা এই শহরের ভিতরে আমার একটি এলিট ফোর্স। আমার প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের একটা কথা এই শহরে অনেক কিছু। আপনাদের কাছে আমার এই আশা প্রত্যাশা রয়েছে। আপনারা যদি চান একমাত্র আল্লাহ ছাড়া আমাকে ঠেকানোর কেউ নেই। তিনি আরো বলেন, অনেকেই বলে আমি আমার নেতা কে রেখে চলে এসেছি। কিন্তু আমি আমার নেতার অনুমতি নিয়ে এলাকায় এসে তাদের জন্য কাজ শুরু করেছি। উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি যার যার অবস্থান থেকে আমাকে সর্বাত্তক সহযোগিতা করেন তাহলে এই আসন আমি দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিতে পারব। এসময় উপস্থিত অতিথিবৃন্দ বলেন- তেরোখাদা, রূপসা ও দিঘলিয়ার মানুষের ভাগ্যের পরিবর্তন ও জাবিয়ানদের হাত কে আরও শক্ত করতে পারভেজ মল্লিক কে অবশ্যই এই অঞ্চলের নেত্রী স্থানীয় পর্যায়ে পৌঁছাতে হবে। জাতীয় সংসদে জাবিয়ান পরিবারের সদস্য সংখ্যা খুবই নগন্য। তবে আসন্ন জাতীয় নির্বাচনে পারভেজ নির্বাচিত হলে জাবিয়ান পরিবার আরও শক্তিশালী হবে। এসময় অন্যান্য সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- জনতা ব্যাংক খুলনার মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ওয়েস্ট জন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী পরিচালক আলমগীর কবির মতিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, সরকারি নর্থ খুলনা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মনিরুল হক মন্টু, খুলনা বিএল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পদোন্নতিপ্রাপ্ত সরকারি পুলিশ সুপার আলী আহমেদ মাসুদ, খুলনা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আহমেদ তাপস, জাবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এর সদস্য রুহুল আমিন কুতুব উদ্দিন ও হাজী মহসিন কলেজ এর প্রিন্সিপাল ফারুক - ই - আজম আব্দুস সালাম প্রমুখ।
Copyright © 2026 ichamotinews.com. All rights reserved.