নিজস্ব প্রতিবেদক // বুধবার ১০ সেপ্টেম্বর বিদ্যুৎ বিভাগের আয়োজনে বিভাগীয় প্রশাসন, খুলনা এর সহযোগিতায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি সংক্রান্ত বিভাগ ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা বিভাগীয় কমিশনার, খুলনা এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন জনাব আলিয়া মেহের, যুগ্মসচিব (পরিকল্পনা -১) , বিদ্যুৎ বিভাগ।কর্মশালায় সভাপতিত্ব করেন,খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান। কর্মশালায় খুলনা বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসারগণ, শিক্ষা, বিদ্যুৎ বিভাগ সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।