নিজস্ব প্রতিবেদক // নির্বাচন কমিশন (ইসি) এক প্রজ্ঞাপনে ৪৯ জেলা-অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করেছে। একই সঙ্গে ৭ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ৫ কর্মকর্তার দপ্তর পরিবর্তন করা হয়েছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, বদলিকৃত কর্মকর্তারা আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেবেন, অন্যথায় ওই দিন থেকেই অবমুক্ত বলে গণ্য হবেন।রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদারকে উপসচিব, ফরিদপুরের আঞ্চলিক কর্মকর্তা আলাউদ্দীনকে সিলেটে, মাহবুব আলমকে ফরিদপুরে, দেলোয়ার হোসেনকে রংপুরে এবং আনিছুর রহমানকে রাজশাহীতে বদলি করা হয়েছে।এ ছাড়া সিলেটের আঞ্চলিক কর্মকর্তা নুরুল আলমকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এবং আতিয়ার রহমানকে একই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ শাখায় নিয়োগ দেওয়া হয়েছে।একই দিনে জি. এম. সাহাতাব উদ্দিন, রফিকুল ইসলাম, হুমায়ুন কবির, মাজহারুল ইসলাম ও এনামুল হকের দপ্তর পরিবর্তন করে নতুন দায়িত্ব দিয়েছে ইসি।