হাফিজা খানম স্টাফ রিপোর্টার : খুলনা -০৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি, তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের কৃতি সন্তান জনাব পারভেজ মল্লিকের পক্ষে ১১ সেপ্টেম্বর দিনব্যাপী তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের ভুজনীয়া,কালিনগর,শ্রীপুর,রামচন্দ্রপুর,সীতারামপুর ও হাড়িখালি গ্রামে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এ সময় পারভেজ মল্লিকের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ,উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম লাখু, উপজেলা বিএনপির সাবেক সদস্য শেখ লালিম,উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শেখ আরিফ,উপজেলা বিএনপি নেতা মোঃ গোলজার আলম, বিএনপি নেতা এনামুল শেখ, আজিজ শেখ,যুব নেতা আমিনুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা তরুন প্রজন্ম দলের সদস্য সেক সাবু।