লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের অভিযানকালে এস.আই আশিষ সূত্রধর ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে ১৪/০৯/২০২৫ ইং তারিখ, রাত ০৪.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, রেলওয়ে পূর্ব হরিজন কলোনীর রেলক্রসিং সংলগ্ন মুর্শিদ মিয়ার চায়ের দোকানের সামনে হইতে মাদকদ্রব্য ৩কেজি গাঁজা সহ ০১। মোঃ মিজান(৫০), পিতা-মৃত আক্তার উদ্দিন, মাতা-মৃত রশিদা, সাং-চরআবুপুর, থানা-গোসাইরহাট, জেলা-শরীয়তপুর, বর্তমান সাং- কুমারপাড়া রেল কলোনী (পানির ট্যাংকির সাথে), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ০২। মোঃ সুমন মিয়া প্রকাশ আলী হোসেন(৪৫), পিতা-মৃত ছনু মিয়া, মাতা-মিনু বেগম, সাং-জাঙ্গাল (শফিকের বাড়ির সাথে), থানা- আখাউড়া, জেলা -ব্রাহ্মণ বাড়িয়া। এদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।