মোল্লা ইকবাল হুসাইন দিঘলিয়া উপজেলা প্রতিনিধি : আশ্বাস প্রকল্পের আওতায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর সরদার। সঞ্চালনা করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর নাজমুন হাসিন রিপা। স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল এবং কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর মো: ফিরোজুল ইসলাম।কর্মশালায় সিটিসি’র অগ্রাধিকারমূলক কাজ নির্ধারণ, মানব পাচার সারভাইভারদের সেবার সুযোগ চিহ্নিতকরণ, ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বরাদ্দ রাখা, জনসচেতনতা বৃদ্ধি, কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়নসহ নানা বিষয়ে আলোচনা হয়।এ সময় উইনরক ইন্টারন্যাশনাল নির্মিত “প্রেরণার আলোকশিখা” শীর্ষক ডকুমেন্টারি ভিডিও প্রদর্শন করা হয়, যেখানে মানব পাচার থেকে ফিরে আসা সারভাইভারদের সংগ্রাম ও জীবনের গল্প তুলে ধরা হয়।উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল বাস্তবায়ন করছে এবং মাঠ পর্যায়ে সাতক্ষীরায় ‘রূপান্তর’ কাজ করছে।