নিজস্ব প্রতিবেদক: তেরখাদা উপজেলার জোবায়দা বেগম মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন ছাত্রীকে বরণ এবং বিদায়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানাকে সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফুল ও উপহার দিয়ে ছাত্রীদের বরণ করা হয়। একইসঙ্গে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে বিদায় নেওয়া সাহেলা সুলতানাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেলা সুলতানা। প্রধান অতিথি ছিলেন সদ্য দায়িত্ব গ্রহণকারী উপজেলা একাডেমিক সুপারভাইজার রাধেশ্যাম ঘোষ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইকবাল হোসেন এবং সমাজসেবক মোল্যা মো. ইখতিয়ার উদ্দিন।কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন, মো. তরিকুল ইসলাম কাজী, রবিউল ইসলাম, রানা সর্দার, কবির শিকদার, ছালাম শিকদার, শাহাবুদ্দিন শিকদার, খোকন শেখ ও আনিচ শেখ। আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ মো. মুক্তার হোসেন। তার নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত। অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী একাডেমিক সুপারভাইজারকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং নবীন ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।