নিজস্ব প্রতিবেদক : খুলনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর ফোন পেয়ে ১৭ সেপ্টেম্বর রাত তিনটা ৪৫ মিনিটের সময় এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছে।তথ্য সুত্রে জানা গেছে, রূপসা স্ট্যান্ড রোড , ১ম গলি এলাকায় হাজির হইলে কলার জানান যে তানভীর ইসলাম নিলয় -পিতা মনির হোসেন ডিস ব্যবসায়ী (২৫) তাকে আটকে রেখে মারপিট করছে।এমন সংবাদে (৯৯৯)মোবাইল -১১ অফিসার অতিরিক্ত অফিসার ফোর্স এর জন্য অফিসার ইনচার্জ এর নিকট জানালে পুলিশ পরিদর্শক তদন্ত এর নেতৃত্বে অতিরিক্ত অফিসার ফোর্স ঘটনাস্থলে এসে ৯৯৯ কলার ইউনুস কে উদ্ধার করেন।অপরদিকে অভিযুক্ত নিলয়কে গ্রেফতার করার পরে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে তার নিকট একটি আগ্নেয়াস্ত্র ও একটি রাইফেল এর তাজা গুলি আছে মর্মে স্বীকার করে।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে শয়নকক্ষের বিছানার তোষকের নিচ হতে একটি কালো রঙের ব্যাগ বের করে দেয় যাহার মধ্যে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড রাইফেল এর তাজা গুলি রক্ষিত ছিল।উল্লেখ্য গ্রেফতারকৃত নিলয় গ্রেনেট বাবুর অন্যতম সদস্য ও মাদক বিক্রেতা।