মোঃ মাসুম সরদার, খুলনার সময়ে খবর : ফাস্ট নিউজ এর স্টাফ রিপোর্টার দৈনিক দুর্নীতির তদন্ত বার্তা সম্পাদক ও মানবাধিকার সাংবাদিক কল্যান সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মতিউর রহমান রাজু, গত ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে মুজগুনী উল্লাস পার্কের সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। তবে, মহান আল্লাহর অশেষ কৃপায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।মতিউর রহমান রাজু জানান, তিনি নিউজ এর কাজ শেষ করে এক মৃত ব্যাক্তির জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানের দিকে যাচ্ছিলেন, এসময় হঠাৎ করে পিছন থেকে বেপরোয়া গতিতে ইজিবাইক সামনে চলে আসলে এবং সামনে স্পিড ব্রেকার থাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আবু নাসের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যায়। তিনি বর্তমানে বাসায় আছেন।তিনি তার হাঁটু,কোমর ও শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত পেয়েছেন এবং দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।