নিজস্ব প্রতিবেদক //বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি মো. মুশফিক উদ্দীন টগরকে (৫০) গ্রেফতার করেছে র্যাব।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন জানান, এ সময় টগরের কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।২০০২ সালে ক্যাম্পাসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সনি। মুশফিক উদ্দীন টগর ওই মামলার অন্যতম আসামি।গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।