নিজস্ব প্রতিবেদক :ইনিংসের সপ্তম ওভারে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। রিশাদ হোসেনকে বড় শট খেলতে গিয়ে লং অনে ক্যাচ তুলেছেন শুবমান গিল। বাউন্ডারি সীমায় ক্যাচ নিয়েছেন তানজিম। ৬.২ ওভারে প্রথম উইকেট হারাল ভারত।গিল আউট হয়ে ফিরেছেন ১৯ বলে ২৯ রান নিয়ে। নতুন ব্যাটসম্যান শিবম দুবে।