মোঃ আকবর হোসেন,তালাঃসাতক্ষীরা তালায় দিনব্যাপী সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ৷৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত সাংবাদিক কর্মশালায় সভাপতিত্ব করেন, জামায়াতে ইসলামীর তালা উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি প্রভাষক ইয়াছিন আলী৷জামায়াতে ইসলামীর তালা উপজেলা সেক্রেটারি মোঃ নাজমুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়তের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক ৷ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মিডিয়া বিভাগের উপদেষ্টা ও জামায়াত ইসলামি বাংলাদেশ সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান। জেলা ভি ডি এফ সভাপতি ডাঃ আপ্তাব উদ্দিন। মাওঃ মাছুম বিল্লাহ, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা মিডিয়া বিভাগের সভাপতি আবু সাঈদ বিশ্বাস। বিশেষ আলোচনা হিসেবে বক্তব্য রাখেন মুজাহিদুল ইসলাম সেলিম।বক্তারা বলেন সাংবাদিকতা ৭ টি মুলনীতির উপর প্রতিষ্ঠিত। ন্যায়,পরায়নতা,নির্ভুলতা,তথ্য ভিত্তিক যোগাযোগ নীতি অবলম্বন করা,সত্য প্রকাশে স্বাধীনতা,বস্তু নিষ্টতা,নিরপেক্ষতা, ও জনগনের প্রতি দায়বদ্ধতা। এ দিকে সাংবাদিকদের গুরুত্বারোপ করতে হবে। পরিশেষে রিপোর্টং এর উপর ৪ জনকে পুরষ্কৃত করা হয়।