নিজস্ব প্রতিবেদক //সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। বুধবার (১ অক্টোবর) সকালে মিরপুরে এসে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।এদিন আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী—সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবুও প্রার্থিতা প্রত্যাহার করেছেন।আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।