লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টারা)ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই আশিস সূত্রধর ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে ০৯/১০/২০২৫ ইং তারিখ, ০৬.১০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, খড়মপুর সাকিনে কোড্ডা রেলক্রসিং এর পূর্ব পাশে খাদেম ফিসারিজ পুকুর এর সামনে আখাউড়া টু ব্রাহ্মণবাড়িয়া গামী বাইপাস পাকা রাস্তার উপর হইতে তল্লাশী কালে ১০(দশ) কেজি গাঁজা সহ ১। মোঃ ওবায়দুর মিয়া(২৯), পিতা-নোয়াব মিয়া, মাতা-সফনেখার বেগম, সাং-তারুয়া(বেরুদীপাড়া, মুন্না মেম্বারের বাড়ি), ইউপি-তারুয়া, ২। আবু তালেব প্রকাশ জয়নাল আবেদীন প্রকাশ সুমন ঠাকুর(২৮), পিতা-সোলায়মান প্রকাশ কালু ঠাকুর, মাতা-মোছাঃ জাহানারা বেগম, সাং-তারুয়া ঝরাখলা, ইউপি-তারুয়া, উভয় থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণ বাড়িয়াদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।