প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৮:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৫, ৭:৫০ এ.এম
কয়রায় পুলিশের অভিযানে ৩৪ কেজি হরিণের মাংস সহ ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, এস এম মশিউর রহমান :
কয়রা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৪ কেজি হরিণের মাংস সহ ১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় হরিণের মাংস বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
৩রা জানুয়ারী শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার কালনা বাজার হতে তাকে মাংস সহ আটক করা হয়। আটককৃত ব্যাক্তি হলেন, পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আমিন উদ্দীন মোড়লের পুত্র মোঃ ইকবাল মোড়ল (২৩)। কয়রা থানার অফিসার ইনচার্জ ( ওসি) জি এম ইমদাদুল হক বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। আটক ইকবাল মোড়লকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2026 ichamotinews.com. All rights reserved.