মোংলা প্রতিনিধি :
মোংলা বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের শাহ জালাল পাড়ায় শত শত নারী ও পুরুষের অংশগ্রহণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন মোংলা পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. জুলফিকার আলী। তিনি বলেন, “৩১ দফা বাস্তবায়িত হলে দেশের প্রশাসন ও বিচারব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং নাগরিক অধিকার নিশ্চিত হবে।” এসময় তিনি দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং প্রশাসনিক স্বচ্ছতার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তালুকদার নাসির, সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, মহিলা নেত্রী কমলা বেগমসহ আরও অনেক নেতৃবৃন্দ।