মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে পাইকগাছা উপজেলার সোলাদানা ও রাড়ুলী ইউনিয়নে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার আছর নামাজ পরে লন্ডন প্রবাসী সাবেক ছাত্রনেতা এসএম জুবায়েরের উদ্যোগে রাড়ুলীর বোরহানপুর মাঠে ও সোলাদানা বাজরে এসএম এনামুল হকের উদ্যোগের এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাড়ুলী গ্রামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এমদাদুল হক,উপজেলা যুবদল আহবায়ক তোহিদুজ্জামান মুকুল,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান, এসএম নাজির আহম্মেদ, আবুতালেব ও আব্দুস সাত্তার মোড়ল।