খুলনা ব্যুরো:
খুলনায় আজ মঙ্গলবার রাজধানী টেলিভিশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। নগরীর ২৬নং ওয়ার্ড কমিউনিটি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজধানী টেলিভিশন খুলনা ব্যুরো প্রধান মোঃ এম রোমানিয়া। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
খুলনা মহানগর জাসাস সদস্য–সচিব কাজী আব্দুল জলিল,
সোনাডাঙ্গা থানা বিএনপি মহিলা দলের সাধারণ সম্পাদিকা মুন্নি জামান,
মনোয়ারা সুলতানা কাকলি,
২৬নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি,
খুলনা কাজী অফিসের পরিচালক মোঃ সাচ্চু কাজী।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মী ও অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।