গোলাম রসুল বাদশা :নগরীর দৌলতপুর তিন নং ওয়ার্ডের মধ্যডাঙ্গায় আজ শনিবার দুপুরে এলাকাবাসীর সাথে আসন্ন সংসদ নির্বাচনে মতামত আলোচনা সভার সভাপতিত্ব করেন ব্যাবসায়ী মোঃ সিদ্দিকুর রহমান। শেখ গাউছ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বি এন পির ছাত্রবিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নেতা খুলনা তিন আসনের ধানেরশীষের এমপি মনোনিত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। এসময় উপস্হিত ছিলেন ও বক্তৃতা করেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি মোঃমুর্শিদ কামাল। সাঃসম্পাদক শেখ ইমাম হোসেন। সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল। হুমাউন কবির। মাহফুজুর রহমান। শেখ আরমান হোসেন। মাধব চন্দ্র রুদ্র সহ এলাকার সকল স্তরের নেতা কর্মি শিক্ষক। মসজিদ মাদ্রাসার ও মন্দিরের লোকজন উপস্হিত ছিলেন।