নিজস্ব প্রতিবেদক: খুলনা সদর থানায় কর্মরত এসআই(নিঃ)/ মোঃ শাহ আলম খান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন ১৯/০৫/২০২৬ খ্রিঃ খুলনা সদর থানাধীন BIWTA এর অফিসের সামনে পাঁকা রাস্তার উপর হতে আসামী মোঃ আজিবর গাজী(৬০), পিতার নাম: মৃত কাশেম গাজী, মাতার নাম: মৃত কেনী বেগম, সাং-০৫নং ঘাট, ব্লক-সি, গ্রীনল্যান্ড আবাসন, থানা- খুলনা সদর,–খুলনাকে ধৃত পূর্বক তার হেফাজত হতে বাজারের প্লাস্টিকের ব্যাগের মধ্যে সবুজ রংয়ের পলিথিনের মধ্যে রক্ষিত ০১(এক) কেজি গাঁজা, যার মূল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা উদ্ধার করেন।উক্ত আসামির বিরুদ্ধে খুলনা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে!!