খানজাহান আলীথানাধীন -কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি, আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ছাত্র বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।উপস্থিত ছিলেন এডভোকেট এস এম শফিকুল আলম মনা, সভাপতি খুলনা মহানগর বিএনপি। সাধারণ সম্পাদক খুলনা বিএনপি মোঃ শফিকুল আলম তুহিন।খানজাহান আলী থানা বিএনপি'র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস । সভাপতিত্ব করেন কেসিসি দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি, ইকবাল হোসেন মিজান। পরিচালনায় ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক। এ সময় এস এম শফিকুল আলম মনা বলেন দেশে যদি সংস্কার করতে হয় জাতির প্রয়োজনে জনগণের প্রয়োজনে সংস্কার হবে এবং এই সংস্কারে জনগণ থাকবে। আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে নানা রকম ষড়যন্ত্র করছে ,কিভাবে আবার ক্ষমতায় আসা যায়, বিভিন্ন সময়ে রিকশাওয়ালা ,আনসার দিয়ে পাবলিক দিয়ে রাষ্ট্রের ক্ষমতা আসতে হবে , এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে । দেশরত্ন তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য আমাদেরকে মুভমেন্টের ৩১ দফা কোন অবস্থাতেই হারাতে দেবো না। বাংলাদেশের সকল পর্যায়ে সংস্কার হয়েছে এটি একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে।