ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হয়েছে। ভোটের মূল লড়াই শুরুর আগেই অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়ে গেছেন চারজন পরিচালক পদপ্রার্থী। গতকাল নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা বাধায় নির্বাচিত হতে যাচ্ছেন। এই চারজনের মধ্যে তিনজন ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে এবং বাকি একজন ক্যাটাগরি-৩ (বিশ্ববিদ্যালয়, সাবেক অধিনায়ক ও সংস্থাসমূহ) থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা) থেকে ৩ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ক্যাটাগরি-১ থেকে বিনা বাধায় নির্বাচিতরা হলেন—সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সল আমীন (ঠাকুরগাঁও) এবং রাজশাহী বিভাগ থেকে মীর শালরুল আলম সীমান্ত (বগুড়া)। তবে এই ক্যাটাগরির ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে জমজমাট নির্বাচনের আভাস মিলেছে।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ক্যাটাগরি-২ থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হতে পারবেন মোট ১২ জন। তবে এই ১২টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৮ জন প্রার্থী। গুরুত্বপূর্ণ এই ক্যাটাগরিতে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে আছেন সাবেক অধিনায়ক ও বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। এ ছাড়া আরও লড়ছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, শানিয়ান তানিম, ইয়াসির মোহাম্মদ ফয়সাল এবং ওয়াসিফ আহমেদ সালাম। এই তালিকায় আরও আছেন আসিফ রাব্বানি, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, বোরহানুল হোসেন পাপ্পু, এল. আর বাদল, মেজর ইমরোজ আহমেদ (অব.), ফৈয়জুর রহমান (মিতু), ফায়জুর রহমান ও আমজাদ হোসেন।