
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণার কয়েক দিন পর স্বামী সিদ্ধার্থ মালহোত্রা এবং কন্যা সারায়ার সঙ্গে একটি ছুটির সময়কার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ছুটির দিনের এসব ছবিতে অভিনেত্রীর গর্ভকালীন রূপ 'মামা গ্লো' হিসেবে নেটিজেনদের আকর্ষণ করেছে। ইন্সটাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে কিয়ারাকে সুইমিং পুলের পাশে রোদ পোহাতে দেখা যায়।