
সোমবার (১৯ অক্টোবর) বিমা খাতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে বিমা খাতের ওপর নজরদারি শক্তিশালী করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএফআইইউর নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বেনামে, ছদ্মনামে বা কাল্পনিক নামে কোনো বিমা পলিসি খোলা যাবে না। একই দিনে কোনো গ্রাহকের ১০ লাখ টাকা বা তার বেশি নগদ লেনদেন হলে সংশ্লিষ্ট বিমা কোম্পানিকে তা বিএফআইইউকে জানাতে হবে। এই লেনদেনের রিপোর্ট করা এখন বাধ্যতামূলক।