
সৌদি আরবে ভ্রমণ না করতে ইতালি ও কানাডার নাগরিকদের আহ্বান
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে উঠায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটালো। এই পরিস্থিতির কারণে দুই দেশ—ইতালি ও কানাডা—তাদের নিজ নাগরিকদের সৌদি আরবে ভ্রমণ না করতে সতর্ক করেছে।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার কারণে বিমান ও ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে ভ্রমণ করা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তারা সতর্ক করেছে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ও ২২ অক্টোবর আপড়েড করা একটি ভ্রমণ সতর্কবার্তায় নাগরিকদের সৌদি আরবে সব ধরনের ভ্রমণ পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। এতে বলা হয়েছে, যে সৌদি আরবের ভূখণ্ডে অস্থিত বিভিন্ন স্থানে নিরাপত্তা ঝুঁকি বেশি রয়েছে।
উভয় দেশই তাদের নাগরিকদের প্রয়োজনে সরাসরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়।