
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে আবারও আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ির মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরে সারাবোর মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
সরেজমিনে দেখা গেছে, গোডাউনটিতে আগুনের তীব্রতা কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে আরও কয়েকটি ইউনিট।
স্থানীয়দের মতে, গোডাউনটিতে ঝুট মজুত ছিল। আগুন লাগার পরপরই মালিকপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে, আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।