
চন্দনাইশে সৌদিয়া পরিবহনের বাস উল্টে ২৫ যাত্রী আহত
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকায় বুধবার ভোর সাড়ে ৪টর দিকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই গুরুতর অবস্থায় রয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল আবছার জানান, ভোর আনুমানিক সাড়ে ৪টার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি বাগিচাহাট বাঁকে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসটিতে থাকা প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২৫ জন গুরুতর আহত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাসটি ঢাকা থেকে রাতে কক্সবাজার যাচ্ছিল। বাগিচাহাট বাঁকে পৌঁছানামাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে বাসটি সড়কের মধ্যে দিড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে থাকা অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিল। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হসপিটালে পাঠায়। তবে আহতদের নাম ও ঠিকানা এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি।
ওসি জানান, বাসের চালকের চোখে ঘুম নেমে আসায় হয়তো এ দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার পরপর চালক ও পলাতক রয়েছে। এ ব্যবস্থায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।