
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের প্রধান ও বাংলাদেশে রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় বসুন্ধরাস্থ ডা. শফিকুর রহমানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকারে রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা কামিলা পার্টিকা উপস্থিত ছিলেন। জানা গেছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
তবে বৈঠকে কোন বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়েছে, সে সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। উভয় পক্ষের পক্ষ থেকে আলোচনার বিবরণ প্রকাশ করা হয়নি।