
ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর অবশেষে শুটিংয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ‘অংশীদার’ শিরোনামের একটি নতুন নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।
নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। শুটিং চলাকালীন তোলা কিছু ছবি পোস্ট করে পরিচালক লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।