
গুলশান এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়া অবস্থায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃত হলেন মো. জীবন মিয়া (২৬)। গুলশান মডেল থানার একটি টিম রাত্রিকালীন টহল চলাকালীন গুলশান ১-এ সন্দেহজনক ঘটনার সংবাদ পেয়ে তাকে ধারালো চাকুসহ আটক করে। ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।