
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধের কারণে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ফ্লাইট বাতিলের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৫৯টি ফ্লাইট বাতিল হয়েছে, যার ফলে ২২ হাজার ৭২১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের এএসএম স্কোয়াড্রন লিডার সাকিবের সর্বশেষ তথ্যে দেখা যায়, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৮২টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারলাইনসের ১৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই বাতিলের ফলে সৌদি আরবগামী ও সেখান থেকে ফিরে আসার অপেক্ষায় থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।