
রাজধানীর মিরপুর এলাকায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়েছে। রবিবার (১ অক্টোবর) সকালে মিরপুর ১০ ও ১২ সড়কে অবরোধ সৃষ্টি করে শ্রমিকরা বিক্ষোভ চালিয়েছে। মিরপুর থানার কর্তব্যরত অফিসার এসআই হাফিজুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকরা সকালে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ রেখেছে। তিনি বলেন, শ্রমিকরা গত কয়েকদিন ধরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে অবরোধ করে আসছিল। বর্তমানে অবরোধ অব্যাহত আছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।