
সুন্দরার ‘ফ্যাব ফ্রাইডে’ ক্যাম্পেইনে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়
নভেম্বর মাস জুড়ে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এসেছে সুন্দরা। ‘ফ্যাব ফ্রাইডে’ (FAB Friday) ক্যাম্পেইনের আওতায় সুগন্ধি, স্কিনকেয়ার, মেকআপ ও খেলনার নির্বাচিত পণ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।
এই ক্যাম্পেইনে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের পণ্য অন্তর্ভুক্ত থাকছে। এর মধ্যে টম ফোর্ডের বিলাসবহুল সুগন্ধি, ক্লারিন্সের স্কিনকেয়ার পণ্য এবং ম্যাকের মেকআপ কালেকশন উল্লেখযোগ্য। পাশাপাশি বিভিন্ন প্রকারের কালেক্টিবল খেলনাও এই অফারের আওতায় থাকবে।
কোম্পানিটি জানিয়েছে, দৈনন্দিন সৌন্দর্য চর্চা ও জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি গ্রাহকরা প্রিয়জনদের জন্য উপহার কেনার সুযোগ পাবেন এই আয়োজনের মাধ্যমে।
গ্রাহকরা www.sundora.com.bd ওয়েবসাইটে ভিজিট করে অথবা দেশের নিকটস্থ সুন্দরা স্টোরে গিয়ে এই বিশেষ অফার উপভোগ করতে পারবেন।