
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে, হোটেলের এক নম্বর গেটের সামনের রাস্তায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে হাতিরঝিল থানার ওসিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কে তা শনাক্তে তদন্ত চলছে।