
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রোপার্টিজের ভেতরে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে।
শনিবার (৭ নভেম্বর) বিকাল ৪টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপি জানিয়েছে, এ ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছেন।
ক্যান্টনমেন্ট থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপি এই তথ্য নিশ্চিত করেছে।