
আসামের নগাঁও জেলার সামাগুড়িতে শনিবার একটি বিজয় উদযাপন অনুষ্ঠানের মঞ্চে মুসলিম দুগ্ধচাষির দেওয়া প্লাস্টিকের বোতল থেকে দুধ পান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে হিমন্ত বিশ্বশর্মা জানান, ওই কৃষকের নাম মো. সোহরাব আলী। সোহরাব আলী নিজের খামারে উৎপাদিত দুধ মুখ্যমন্ত্রীর হস্তান্তর করেন। এরপর মুখ্যমন্ত্রী মঞ্চেই ওই বোতল থেকে দুধ পান করেন।