
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার সময় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ হাতেনাতে দুজনকে আটক করেছে। তাদের ব্যবহার করা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এই তথ্য জানিয়েছেন।