
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত মেনে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য প্রকাশ করেছে।
সমাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে রেজাই ওয়ারশিংটনকে উদ্দেশ্য করে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকারকে বিপর্যস্ত করে দিয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্র মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে।
তবে রেজাইর পোস্টে সাতটি শর্ত কী কী, সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। আল জাজিরার প্রতিবেদনেও শর্তগুলির তালিকা উল্লেখ করা হয়নি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তাপের মধ্যে এই বিবৃতি এসেছে।