
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) ও তার ছেলে শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকায় মৌলভী আমিন উল্যাহ খাঁন সাহেবের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে। গ্রেফতারের কারণ বা সংশ্লিষ্ট মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।