খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কুমিল্লার বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

কুমিল্লার বুড়িচং উপজেলার পালটি রাজাপুর হাজী মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও ছয়গ্রাম আলীম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ।

প্রধান অতিথি বলেন, প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের মূল ভিত্তি। শিক্ষকদের ওপর শুধু নির্ভরশীল না হয়ে অভিভাবকদেরও সন্তানের পড়াশোনার প্রতি আরও যত্নশীল হতে হবে। তিনি কিন্ডারগার্টেনের বদলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনায় উৎসাহিত করার এবং বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার কথা বলেন।

তিনি সন্ধ্যার পর শিশুদের মোবাইল ফোন ও টেলিভিশন থেকে দূরে রেখে বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি শিক্ষক-অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোতালেব মাস্টারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শংকুচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ, সাইবার ফায়ার সিকিউরিটির মো. দুলাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক মো. আবু কাউছার, সাজ্জাদ হোসেন মাস্টার ও বিদ্যালয়ের শিক্ষক শামীমা নাসরিন।

এরপর বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য রুনা আক্তার ও মাহে আলম, অভিভাবক সদস্য সবুজ মিয়া এবং যুবদল নেতা মো. ধনু মিয়া। সমাবেশে সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, মকবুল হোসেন, ছাত্রদল নেতা শাওন, মো. এনামুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের কল্যাণে ‘মা-ফাউন্ডেশন’ গঠন এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের আশ্বাস দেন অতিথিরা। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ বিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেস দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

November 14, 2026
কুমিল্লার বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT