খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু

সিরাজগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বিএনপির মনোনয়ন পত্র বিতরণ শুরু

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে সম্মেলন প্রস্তুত কমিটির আয়োজনে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী সভায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট। এতে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রথম পর্যায়ে জেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে।

November 15, 2026
সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT