
ঢাকার মোহাম্মদপুর থানায় মারধর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যুবদল নেতা সজীব আহমেদ রানাকে কারাগারে পাঠানো হয়েছে। রানা ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক।
রোববার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মোহাম্মদপুর জোনাল টিমের ইনসপেক্টর বাহালুল খান রানাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছেন।