
টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাতাকে পিটিয়ে হত্যা করার মামলায় ছেলে ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়েছে আদালত। টাঙ্গাইল সিনিয়র দায়রা জজ হাফিজুর রহমান রবিবার বিকালে রায় ঘোষণা করেন। একই রায়ে অভিযুক্তকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইউনুস মণ্ডল (২৫) মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। মামলার অভিযোগ অনুযায়ী, সে তার মা ফুলমালা বেগমকে পিটিয়ে হত্যা করেছিল। আদালত শুনানির পর অভিযোগ প্রমাণিত পেয়ে এ রায় দেয়।