খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাউফলে রাতের হামলায় আহত ৪

পটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে হামলার অভিযোগে তিন বোনসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরের গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ঝুমুর বেগম (৩১), রিনা বেগম (২৭), সাথী বেগম (২৭) এবং রিনার স্বামী হাসান মৃধা (২৮)। আহতদের অভিযোগ, স্থানীয় সিহাব, ওমর, জামাল, খাইরুল, ইশা ও পারভেজসহ ১৫-১৬ জনের একটি কিশোর দল রাত ৯টার দিকে ঝুমুরকে তাদের কাছে নিয়ে গিয়ে গালমন্দের কারণ জানতে চায়। ঝুমুর বিষয়টি অস্বীকার করলে একপর্যায়ে তাকে মারধর শুরু হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার দুই বোন রিনা ও সাথী এবং বোনজামাই হাসানকেও লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সিহাব। তার দাবি, বিকেলে ঝুমুর তাদের উদ্দেশে গালমন্দ করেন। রাতে এ বিষয়ে জানতে চাইলে ঝুমুরের বোনেরা তাদের ওপর হামলা করেন। এতে কামড় ও নখের আঁচড়ে তারা আহত হন এবং তাদের পোশাক ছিঁড়ে যায়। সিহাব আরও দাবি করেন, ঝুমুর মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা কয়েকজন মিলে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম চালান এবং পুলিশের বিভিন্ন অভিযানে অংশ নিয়েছেন, যার কারণে ঝুমুর তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পুলিশ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া সাধারণ মানুষের এ ধরনের অভিযান চালানোর কোনো আইনি এখতিয়ার নেই।

November 16, 2026
বাউফলে রাতের হামলায় আহত ৪

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT