খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

"আজকে বাড়িতে গুলি করেছি, কাল শরীরে করবো"- শীর্ষ সন্ত্রাসী রায়হান

চাঁদা না পেয়ে চট্টগ্রামে আবাসিক ভবনে গুলি, হুমকি ‘সন্ত্রাসী রায়হানের’

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পাওয়ার জেরে শহরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হানের নামে একটি আবাসিক ভবন লক্ষ্য করে গুলির অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে, এই ঘটনায় কেউ হতাহত না হলেও পরে ফোনে ভবন মালিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

বিডি২৪লাইভের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার রাতে নগরীর বায়েজিদ থানার শহীদ নগর কমিশনার বাড়ির সংলগ্ন জাফর সাহেবের বিল্ডিংয়ে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অন্তত ছয় রাউন্ড গুলি করে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর রায়হান পরিচয়ে ভবন মালিককে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

ভবন মালিক জাফর আহমেদ বিডি২৪লাইভকে জানান, প্রায় ১০ মাস আগে ওমানের একটি নম্বর থেকে তাকে কল দিয়ে নিজেকে সন্ত্রাসী রায়হান পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সেই সময় তিনি জানান, ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে নিয়ে ভারতে অবস্থান করছেন। এরপর দীর্ঘদিন আর কোনো ফোন না এলে গত বুধবার আবারও একই দাবি নিয়ে তাকে কল দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

জাফর আহমেদের ভাষ্যমতে, তিনি জানান যে তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত এবং তিনি নিজেও ব্রেইন স্ট্রোক করেছেন, তবু কথিত সেই ব্যক্তি তার কথায় কর্ণপাত করেননি। রবিবার রাতে অজ্ঞাত কয়েকজন দুটি মোটরসাইকেলে এসে তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। তিনি আরও দাবি করেন, গুলির পর রায়হান পরিচয়ে আবারও তাকে ফোন দিয়ে টাকা না দেওয়ার প্রসঙ্গ তুলে “আজ বাাড়িতে গুলি করেছি, কাল শরীরে গুলি করবো” বলে হুমকি দেওয়া হয় এবং তাকে কাফনের কাপড় কিনে রাখতেও বলা হয়।

তবে ভবন মালিক উল্লেখ করেছেন, যে জানালার কাচে গুলি লেগেছে সেই ঘরে তিনি নিজে বসবাস করেন না।

বায়েজিদ থানার ডিউটি অফিসার বিডি২৪লাইভকে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অবস্থান করছে এবং বিস্তারিত পরে জানা যাবে।

এদিকে এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় তিনি এলাকাতেই ছিলেন এবং নিজে ছয় রাউন্ড গুলির শব্দ শুনেছেন। তাঁর সামনে দিয়েই অচেনা কয়েকজন যুবককে বহনকারী দুটি মোটরসাইকেল দ্রুত সরে যেতে তিনি দেখতে পান।

প্রসঙ্গত, রায়হানকে বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ বাহিনীর সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার অভিযানের সময় পালিয়ে যাওয়ার পর থেকে তিনি অনেকটা গা ঢাকা দিয়ে আছেন বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে নগরীর মুরাদপুরে একরাম নামের এক যুবককে গুলি করার ঘটনায় গুলিবিদ্ধ একরামের ভাষ্যমতে রায়হান উপস্থিত ছিল। যদিও অনেকের দাবি তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবু গত রাতের ঘটনার প্রেক্ষাপট ও হামলার ধরন বিচার করে অপরাধ বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনায় রায়হানের বাহিনীর জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

November 16, 2026
"আজকে বাড়িতে গুলি করেছি, কাল শরীরে করবো"- শীর্ষ সন্ত্রাসী রায়হান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT