
রাজধানীর পুরানা পল্টন থেকে আল রাজি কমপ্লেক্সের সামনে দিয়ে সোমবার সন্ধ্যায় মশাল মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদ। পুরানা পল্টন ও নাইটিংগেল মোড় ঘুরে মিছিলটি আবার একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন দাবি করেছেন, দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি বলেন, এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ কোনো মন্তব্য করেনি।
