
রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস সদরদফতরের কর্তব্যরত কর্মকর্তা সিহাব ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনের খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাসে কারা এবং কী কারণে আগুন দিয়েছে, সেটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।