
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের জয়দেবপুর ও চান্দনা চৌরাস্তা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিক ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও ভোগড়া বাইপাসে যান চলাচল ব্যাহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি হয়।