
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছবোঝাই একটি ট্রাক উল্টে গেছে। দুর্ঘটনার পর ট্রাক থেকে গাছগুলো রাস্তায় ছড়িয়ে যাওয়ায় যান চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। ফলে মহাসড়কের প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরের দিকে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি উল্টে যাওয়ার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও ট্রাফিক পুলিশের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।