
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের শিখনঘাটতি দূর করতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও সংস্থাটির সহায়তা চেয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের লক্ষ্য কেবল বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নয়; প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রত্যাশিত শিখনফল অর্জন করাও সরকারের উদ্দেশ্য।